News Flash

  • Home
  • দিনের খবর
  • বাঁকুড়া চকবাজারের দোকানে চুরির ঘটনায় গ্ৰেফতার ১
Image

বাঁকুড়া চকবাজারের দোকানে চুরির ঘটনায় গ্ৰেফতার ১

বাঁকুড়া, ৭ জুলাই ( হি. স.) : শহরের কেন্দ্র স্থল চকবাজারে গত দুদিন আগে অধিক রাতে পরপর কয়েকটি দোকানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে দুঃসাহসিক ভাবে।চুরির ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়,আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ী দের মধ্যে।এই দোকানগুলি থেকে ক্যাশবাক্স ভেঙ্গে টাকা এবং ইলিশ ও পমফেট সহ বিভিন্ন মাছ চুরি যায়। এছাড়া বেশ কয়েক ট্রে ডিম নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ।

চুরির পর টহলরত পুলিশ কর্মীরা মাছের দোকানের তালা ভাঙ্গা দেখে ঘটনা টের পান। তারা ফোন করে খবর দেন সংশ্লিষ্ট দোকান মালিকদের।বাঁকুড়া সদর থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট দোকানদারেরা। সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে বাঁকুড়া থানার পুলিশ। রবিবার তাকে আদালতে তোলা হয়।চুরি যাওয়া মালপত্র ও টাকা উদ্ধারে আদালতের কাছে পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। চুরির খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁকুড়া পুরসভার ২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে।বাঁকুড়া শহরের কেন্দ্রে, জনবহুল এলাকায় এবং পুলিশ ফাঁড়ির কাছে কয়েকটি দোকানের তালা ভেঙ্গে চুরি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top