News Flash

Image

প্রকাশ্য দিবালোকে আবারো চুরি ধর্মনগরে

আগরতলা, ৬ জুলাই: ধর্মনগরে আবারো প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনা ঘটলো। থানার নাকের ডগায় চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, থানা রোড এলাকায় বাসিন্দা প্রশান্ত দেব মাত্র আধা ঘণ্টার ব্যবধানে বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরই মধ্যে পাশের বাড়ি থেকে খবর আসে যে ঘরের দরজা জানলা খোলা। এসে বাড়ি মালিক প্রশান্ত দেব দেখতে পান ঘর তছনছ করা এবং কয়েকটি অত্যন্ত জরুরী দ্রব্য সামগ্রী ভাঙ্গা। 

প্রশান্ত দেব জানান চোরেরা খুব বেশি নেয়নি। তারা এই ঘরের মধ্যে থাকা সাত থেকে আট হাজার টাকা নগদ ছিল সেই টাকা নিয়েছে এবং পাশের ঘরে যে দামি কাপড়চোপড় ছিল তা নিয়ে পাড়ি দিয়েছে। যেভাবে থানার নাকের ডগায় চুরি কান্ড সংগঠিত হলো তাতে আতঙ্কিত সাধারণ ধর্মনগরবাসীরা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top