News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বায়ু দূষণের প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সচেতনতামূলক রেলির আয়োজন করে ওমেন্স কলেজের ছাত্রীরা
Image

বায়ু দূষণের প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সচেতনতামূলক রেলির আয়োজন করে ওমেন্স কলেজের ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই: বায়ু দূষণের প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে এক সচেতনতা রেলি ও লিফলেট বিতরণ করে ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের  ছাত্রীরা। আজ কলেজ থেকে  সচেতনতামূলক রেলি বের হয়ে  শহরে কামান চৌমুুহনী এলাকায় গিয়ে পথ চলতে মানুষদের মধ্যে বায়ু দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করে ছাত্রীরা।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর হিমানী দেববর্মা, কলেজের এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য অধ্যাপক সুদীপ দেবনাথ, সুকান্ত সরকার সহ অন্যান্য। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও ওমেন্স কলেজ এনএসএস ইউনিটের উদ্যোগে আজকের এই কর্মসূচি বলে জানিয়েছেন এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য। তিনি বলেন এই কর্মসূচির পাশাপাশি কলেজ চত্বরেও বৃক্ষরোপণ করা হয়।

Releated Posts

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

তিন গাড়ির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আজ সকালে গোকুলনগর রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top