News Flash

  • Home
  • প্রধান খবর
  • আড়িয়াদহে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত
Image

আড়িয়াদহে গণপিটুনির ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার মূল অভিযুক্ত

আড়িয়াদহ,৪ জুলাই (হি. স.) : রাস্তায় ফেলে বেধড়ক পেটানো হয়েছে মা ও ছেলেকে। হার হিম করা ঘটনা। চোপড়া, জলপাইগুড়ির পর এক নারকীয় ঘটনার সাক্ষী হয়েছিল আড়িয়াদহ। মা-ছেলেকে গণপিটুনির এই ঘটনায় চারদিনের মাথায় গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে।

কলেজ পড়ুয়ার সাথে বচসা তার জেরে আড়িয়াদহে ছেলে ও মাকে রাস্তায় ফেলে নির্মম ভাবে পেটানোর অভিযোগ।তাণ্ডবের সম্পূর্ণ ছবি ধরা ছিল সিসিটিভি ফুটেজে।ঘটনার শুরুতেই ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। তবে অধরা ছিল ঘটনার মূল অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতী জয়ন্ত সিংহ। ডানলপ আইএসআই–এর কাছ থেকে ঘটনায় চারদিনের মাথায় জয়ন্তকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ।

অভিযোগ, আরিয়াদহের কলেজ পডুয়া সঙ্গে এক ব্যাক্তির বচসা বাধে। এরপরই পড়ুয়ার বাড়ির সামনে দলবল নিয়ে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বেশ কিছুক্ষন চলে গণপিটুনি।গণপিটুনির মূল পান্ডা জয়ন্ত সিং। বাদ থাকলো না লাঠি, ইট কোনোটাই।ছেলেকে বাঁচাতে ছুটে আসেন মা।রেহাই পেলেন না তিনিও। ছেলের সাথে মারধর করা হয় মহিলাকেও। গুরুতর জখম হন দুজনেই।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top