News Flash

Image

বন্যায় ভাসছে কাজিরাঙা, ডাঙার খোঁজে বন্যপ্রাণীরা

গুয়াহাটি, ৪ জুলাই (হি. স.): বন্যার জেরে অসমের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। ব্রহ্মপুত্রের জলে ভেসেছে অসমের বহু এলাকা, কাজিরাঙা অভয়ারণ্যের বহু অংশও জলে ভাসতে শুরু করেছে। কাজিরাঙা অভয়ারণ্য থেকে ইতিমধ্যেই বহু পশু–পাখি উদ্ধার করেছেন বন কর্মীরা। এদিকে বৃহস্পতিবার সেই কাজিরাঙা অভয়ারণ্য থেকে বেরিয়ে জাতীয় সড়ক পার করতে দেখা যায় হাতির একটি দলকে। যেখানে বড় থেকে ছোট সব ধরনের হাতিই দেখা যায়। উল্লেখ্য, কাজিরাঙা অভয়ারণ্যে ১৭টি প্রাণী ডুবে মারা গিয়েছে, ৭২টি প্রাণীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, অসমের ২৯টি জেলার ১৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত। গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন প্রাণ হারিয়েছেন। অসমজুড়ে ৩৯ হাজার ৪০০ হেক্টরেরও বেশি জমির ফসল বন্যার জেরে নষ্ট হয়েছে। ব্রহ্মপুত্র, বরাক ও বুড়িডিহিং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘণ্টায় ১০০টি সড়ক, ১১টি বাঁধ ও ১৪টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলাস্তরের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বন্যা দুর্গতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top