News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাথরাসে পদপিষ্টের ঘটনায় ধৃত ৬, মূল অভিযুক্তের মাথার দাম ১ লক্ষ টাকা
Image

হাথরাসে পদপিষ্টের ঘটনায় ধৃত ৬, মূল অভিযুক্তের মাথার দাম ১ লক্ষ টাকা

আলিগড়, ৪ জুলাই (হি.স.) : উত্তর প্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ভোলে বাবাকে খুঁজছে পুলিশ। মূল অভিযুক্তের মাথার দাম রাখা হয়েছে ১ লক্ষ টাকা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে আলিগড়ের আইজি শালভ মাথুর বলেছেন, এই ঘটনায় চার পুরুষ ও দুই মহিলা-সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই আয়োজক কমিটির সদস্য এবং ‘সেবাদার’ হিসাবে কাজ করেছেন। আইজি জানিয়েছেন, মৃত্যুর সংখ্যা ১২১, সমস্ত দেহ শনাক্ত ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

আইজি জানিয়েছেন, আমরা ‘ভোলে বাবার’ অপরাধমূলক ইতিহাস সম্পর্কে অনুসন্ধান করছি। তার নামে অনুষ্ঠানের অনুমতি নেওয়া হয়নি। যখন পদপিষ্টের ঘটনা ঘটে তখন ৬ জন সেবাকারী যারা এখন গ্রেফতার হয়েছে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিল। প্রধান অভিযুক্ত প্রকাশ মধুকরকে গ্রেফতারের জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শীঘ্রই তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হবে। ষড়যন্ত্রের কারণে এই ঘটনা ঘটেছে কিনা তাও খতিয়ে দেখব।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top