News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিট কাণ্ডে কলকাতার যোগ, নিউটাউনে তল্লাশি সিবিআইয়ের
Image

নিট কাণ্ডে কলকাতার যোগ, নিউটাউনে তল্লাশি সিবিআইয়ের

কলকাতা, ৩ জুলাই (হি. স.) : নিটের প্রশ্নফাঁস কাণ্ডে ঝাড়খণ্ডের সূত্র ধরে এবার কলকাতা-যোগের দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। অমিত কুমার নামে এক ব্যক্তির খোঁজে বুধবার নিউটাউনের একটি আবাসনে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধি দল। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফ্ল্যাটে ঢোকেন তাঁরা। তবে অভিযুক্তের খোঁজ পাওয়া যায়নি।

সূত্রের খবর, নিট কাণ্ডে এর আগে ঝাড়খণ্ড থেকে ধৃতদের জেরা করে কলকাতার অমিত কুমারের নাম জানতে পারেন তদন্তকারীরা। সেই সূত্রেই এদিনের তল্লাশি অভিযান। কে এই অমিত কুমার? কী করেন? নিট কেলেঙ্কারির সঙ্গে তিনি কীভাবে যুক্ত? উঠছে অনেক প্রশ্ন। তদন্তকারীরা মনে করছেন, অমিতের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে নিটের প্রশ্নফাঁস কাণ্ডের একাধিক তথ্য মিলতে পারে।

উল্লেখ্য, ডাক্তারির এই প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে তোলপাড় দেশ। ঝড় ওঠে সংসদে। শেষ পর্যন্ত জুন মাসে সিবিআইকে তদন্তের সুপারিশ করে কেন্দ্র। তদন্তে নেমে একাধিক বিভিন্ন রাজ্যের শিক্ষক-শিক্ষিকাকদের গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঝাড়খণ্ডেও তদন্তে নামে সিবিআই। নিটের প্রশ্নফাঁস কাণ্ডে এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেফতার করেছে সিবিআই।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top