News Flash

  • Home
  • দেশ
  • বামনডাঙ্গা চা বাগানে চিতার হামলায় জখম এক মহিলা চা শ্রমিক
Image

বামনডাঙ্গা চা বাগানে চিতার হামলায় জখম এক মহিলা চা শ্রমিক

ডুয়ার্স, ৩ জুলাই (হি. স) : জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হামলায় জখম হলেন এক মহিলা চা শ্রমিক। বুধবার ঘটনাটি ঘটেছে ।

জানা গিয়েছে বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ চা বাগানের ৬ নম্বর সেকশানে কাঁচা চা পাতা তোলার কাজ করার সময় সাকো খারিয়া নামের ওই শ্রমিকের উপর একটি চিতাবাঘ অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। থাবার আঘাতে তার মাথায় ও মুখে মারাত্মক জখম লাগে। চিতাবাঘটিকে আক্রমণ করতে দেখে অন্যান্য শ্রমিকরা আতঙ্কে চিৎকার শুরু করে দিলে চিতাবাঘটি ভয় পেয়ে ফের চা বাগানে লুকিয়ে পড়ে। আহত সাকো খারিয়া’কে অন্যান্য শ্রমিকেরাই উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে হাসপাতালে চলে আসে বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে। আঘাত গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর দুপুর একটা নাগাদ আহত শ্রমিক’কে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। চিতাবাঘের হামলায় ঘটনায় চা বাগানে আতঙ্ক ছড়িয়েছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে আহত শ্রমিকের চিকিৎসার ব্যাবস্থা বনদফতরের পক্ষ থেকে করা হচ্ছে।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top