News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ৭ জুলাই রথযাত্রা, সেজে উঠেছে ইসকনের রথ
Image

আগামী ৭ জুলাই রথযাত্রা, সেজে উঠেছে ইসকনের রথ

আগরতলা, ২ জুলাই: আগামী ৭ জুলাই রথযাত্রা উৎসব। সারা দেশের সাথে রাজ্যেও প্রতিবছরের মতো এবছরও ঘটা করে রথযাত্রার পালন করবে ইসকন। প্রসাশনের নির্দেশিকা মেনেই এবছর ইসকনের রথ তৈরী করা হচ্ছে বলে জানান ইসকন মিশনের মহারাজ।

প্রসঙ্গত, কথিত আছে স্নানযাত্রার দিন জগন্নাথকে ভক্তরা ঘি দুধে এরকমভাবে স্নান করায় যার ফলে জগন্নাথ দেবের জ্বর উঠে। সাত দিন ধরে বন্দি থাকার পর রথযাত্রার দিন ভাই বলদেব ও বোন সুভদ্রাকে নিয়ে নগর দর্শনে বের হন জগন্নাথ দেব। এই নগর দর্শনকে কেন্দ্র করে সুসজ্জিত তিন তিনটি রথ বের হয় নগর দর্শনে। প্রথমটিতে থাকেন বলদেব। দ্বিতীয়টিতে থাকেন জগন্নাথ এবং শেষেরটিতে থাকেন সুভদ্রা। এই দিনে দেবতাদের রথে বসিয়ে মামা বাড়ি (গুন্ডিচা মন্দির) নিয়ে যাওয়া হয়। হাজার হাজার ভক্ত এই রথ টেনে নিয়ে যান ও এই সময়ে চারিদিকে ধর্মীয় গান এবং নাচের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

এবিষয়ে আগরতলা ইসকন মিশনের মহারাজ বলেন, এবছর ইসকনের রথ পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হয়ে পূর্বাশা প্রাঙ্গণে এসেই সাতদিন অবস্থান করবে। সেখানে বসবে ধর্মীয় মেলা। প্রস্তুতি চলছে রথ তৈরি। প্রশাসনের নির্দেশিকা মেনে এ বছর তৈরি হচ্ছে তাদের রথ। কোন ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকেও লক্ষ্য রাখা হবে। 

পাশাপাশি ভক্তবৃন্দদের এ রথযাত্রা উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top