News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশার বিরুদ্ধে এবং কাজের দাবিতে আগামী দুই সপ্তাহব্যাপী আন্দোলনের নামলো ডিওয়াইএফআই
Image

নেশার বিরুদ্ধে এবং কাজের দাবিতে আগামী দুই সপ্তাহব্যাপী আন্দোলনের নামলো ডিওয়াইএফআই

আগরতলা, ২ জুলাই: নেশার বিরুদ্ধে এবং কাজের দাবিতে আজ থেকে আগামী দুই সপ্তাহব্যাপী রাজ্য জুড়ে আন্দোলনে নামছে বাম যুব সংগঠন। আজ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব।

এদিন তিনি বলেন, নেশার বিরুদ্ধে এবং কাজের দাবিতে আজ থেকে টানা ১৪ দিন রাজ্যজুড়ে বিভিন্ন সভা, জমায়েত, মিছিল, ডেপুটেশন, গণ ডেপুটেশন সহ নানা কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ কৈলাসহরের কর্মসূচি থেকে শুরু হয়েছে।

এদিন তিনি আরও বলেন, রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের শিক্ষার পরিকাঠামো ধ্বংস করে দেওয়ার প্রয়াস করছে। পরিকল্পিতভাবে সরকারি সিন্ধান্ত নিয়ে শিক্ষাকে ধ্বংস করছে তারা। আন্দোলনের মধ্য দিয়ে গোটা রাজ্যে বেহাল বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য, শিক্ষার হাল ফেরাতে দ্রুত প্রয়োজনী ব্যবস্হা গ্রহণ করার দাবি জানানো হচ্ছে। পাশপাশি, নেশা কারবারিদের বিরুদ্ধে এবং নেশার সাম্রাজ্য ধ্বংস করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা হোক।

পাশপাশি এদিন তিনি আরও বলেন, ২০১৯ সালে জিআরএসের পরীক্ষা নেওয়া হয়েছিল। পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। তেমনি, এসটিজিটি, গ্রুপ- ডি পদ সহ নানা পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে না। আন্দোলনের মধয় দিয়ে সরকারের নিকট দাবি জানানো হচ্ছে অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top