News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে অনাথ আশ্রমে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক ও বস্ত্র সামগ্রী বিতরণ
Image

ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে অনাথ আশ্রমে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক ও বস্ত্র সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৩০ জুন: ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিটি জেলা ও মহকুমায় প্রতিবছর নানা সামাজিক কর্মসূচি পালন করে থাকে। এসব কর্মসূচির অঙ্গ হিসেবেই কুমারঘাট রামকৃষ্ণ অভেদানন্দ অনাথ আশ্রমে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক ও বস্ত্র সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে রবিবার ঊনকোটি জেলার কুমারঘাট স্থিত রামকৃষ্ণ অভেদানন্দ অনাথ আশ্রমের প্রথম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পাঠরত ছাত্রদের মধ্যে বস্ত্র ও পাঠ্যপুস্তক পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে রামকৃষ্ণ অভেদানন্দ মিশনের যিনি পরিচালক  শিক্ষক সজল কান্তি দেব  এর উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষক নেতৃত্ব বক্তব্য রাখেন।
অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক  অজয় পাল তার মূল্যবান বক্তব্যে তিনি রামকৃষ্ণ অভেদানন্দ মিশনের প্রশংসা করেন। এই ধরনের অনাথ আশ্রম প্রতিষ্ঠা করার জন্য, এবং সমাজের দুর্বল শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অর্থাৎ অনাথ ও অসহায় ছাত্রদের  এখানে যত্ন করে যেভাবে তাদেরকে গড়ে তুলছেন  মানুষ হিসেবে, তার জন্য এখানকার কর্মাধ্যক্ষদের প্রশংসা করেন।

এই অনুষ্ঠানে প্রায় ৫০ জন ছাত্রকে  শিক্ষা সামগ্রী ও বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন অংশের নাগরিকের উপস্থিতি পরিলক্ষিত হয়। এলাকার একজন দুস্থ নাগরিকের মেয়ে, তথা নবম শ্রেণীর এক ছাত্রীর হাতে তার শ্রেণীর সমস্ত পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ঊনকোটি জেলা কমিটি সম্পাদক দীপঙ্কর দত্ত এবং কুমারঘাট সাব ডিভিশনাল কমিটির অন্যান্য পদাধিকারীরা যথাক্রমে শিক্ষক দীপক মালাকার, শিক্ষক জয়দীপ দাস, স্বপন দেব, মানিক চন্দ্র দাস, বিজয় পাল, প্রদীপ দেব, সমর দে, গৌতম রুদ্র পাল, কান্তি দেব, শিবু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top