News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শহরের প্রাণ কেন্দ্রে মুদির দোকানে চুরির ঘটনা
Image

শহরের প্রাণ কেন্দ্রে মুদির দোকানে চুরির ঘটনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: শহরের প্রাণকেন্দ্রে চুরির ঘটনায় আতঙ্ক জনমনে। রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় অসীম সাহার মুদির দোকানে চোরের দল হানা দিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়। 

ঘটনার বিবরনে জানা যায়, গতকাল রাতে অন্যান্য দিনের মতো প্রায় সাড়ে এগারোটা নাগাদ দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়িতে যান দোকান মালিক অসীম সাহা। বাড়ি থেকে আবার উনি বেরিয়ে কর্নেল চৌমুহনী খেলার আনন্দ উপভোগ করে বাড়ি এসে ঘুমান। আজ সকাল বেলা সাতটা নাগাদ দোকানে এসে দেখতে পায় দোকানের তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করতেই দেখতে পান দোকানের দামি দামি জিনিস গুলো রেকের মধ্যে নেই। সঙ্গে সঙ্গে পশ্চিম থানায় খবর দেওয়া হয়। 

পুলিশ জানান আটটার পর শিফট চেঞ্জ হবে তারপর আসবে। জানা যায় কর্নেল চৌমুহনীতে পুলিশের ইমার্জেন্সি ভ্যান সব সময় থাকে গতকাল ভোর তিনটা অবধি ছিল। কর্নেল চৌমুহনী থেকে ১০০ মিটার দূরত্বে চুরির ঘটনা ঘটে মেইন রাস্তার পাশে। এই ধরনের চুরির ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে।  দোকানের মালিক জানায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা হবে। 

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top