News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তিপ্রা মথা দলের প্রস্তুতি তুঙ্গে
Image

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে তিপ্রা মথা দলের প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের অন্তরে প্রস্তুতি শুরু করেছে তিপ্রা মথা দল। আগামী ৪ জুলাই এর মধ্যে প্রতিদ্বন্দ্বীকারী আসনের সংখ্যা এবং সম্ভাব্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে দলীয় তরফে জানানো হয়েছে।

ইতিমধ্যেই দলের সমস্ত ব্লক সভাপতিদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশ অনুযায়ী বৈঠক ডেকে সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য বলা হয়েছে। আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ব্লক স্তরের সভায় প্রতিদ্বন্দ্বী আসনের তালিকা এবং সম্ভাব্য প্রার্থীদের নাম নির্ধারণ করার জন্য বলা হয়েছে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মেবার কুমার জমাতিয়ার নিকট সেই সম্ভাব্য নামের তালিকা জমা দেওয়ার জন্য দলীয় বিজ্ঞপ্তিতে কর্মীদের জানানো হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই তিপ্রা মথা দল প্রস্তুতি শুরু করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top