News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদে আলোচনা থেকে পালিয়ে যাওয়া উচিত নয় বিরোধীদের : অনুরাগ ঠাকুর
Image

সংসদে আলোচনা থেকে পালিয়ে যাওয়া উচিত নয় বিরোধীদের : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): সংসদে বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা অনুরাগ সিং ঠাকুর। রবিবার হিমাচল প্রদেশের হামিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, সংসদে আলোচনা থেকে পালিয়ে যাওয়া উচিত নয় বিরোধীদের। তিনি বলেছেন, “জনগণ আলোচনা করার জন্য বিরোধীদের নির্বাচিত করেছে, কিন্তু তাঁরা সংসদে হট্টগোল সৃষ্টি করে। তাঁদের (কংগ্রেস) আলোচনা থেকে পালিয়ে না গিয়ে আলোচনায় অংশগ্রহণ করা উচিত।”

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার বিষয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “আমি ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাই… ফাইনালে দল অসাধারণভাবে ভালো পারফর্ম করেছে… দুই মহান ক্রিকেটার – রোহিত শর্মা এবং বিরাট কোহলি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন এবং তাঁরা দু’জনেই ভারতীয় ক্রিকেটের সাফল্যে অনেকদিন ধরে অবদান রেখেছেন।”

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top