News Flash

  • Home
  • খেলা
  • টালিগঞ্জকে ৭ গোল দিয়ে কলকাতা লিগ শুরু ইস্টবেঙ্গলের
Image

টালিগঞ্জকে ৭ গোল দিয়ে কলকাতা লিগ শুরু ইস্টবেঙ্গলের

কলকাতা, ৩০ জুন (হি.স.): সিএফএলের প্রথম ম্যাচে দুরন্ত ফুটবল উপহার দিল লাল-হলুদ। টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে হারিয়ে লিগ অভিযান শুরু করল তারা।

রবিবার দুপুরে ব্যারাকপুরে বিভূতিভূষণ স্টেডিয়ামে ছিল ম্যাচ। বৃষ্টিভেজা দুপুরে সমর্থকদের ভিড় ছিল স্টেডিয়ামে। শুরু থেকে দাপটে খেলেছে বিনো জর্জের ছেলেরা। প্রথমার্ধেই দুগোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। গোল করেন শ্যামল বেসরা আর আমন সিকে।

দ্বিতীয়ার্ধে রীতিমতো ঝড় তুললেন সায়নরা। জোড়া গোল করলেন জেসিন। তার পর গোল করেন সুব্রত। আর শেষ গোলটি করলেন লাল-হলুদের উঠতি তারকা সায়ন। টালিগঞ্জের হয়ে সঞ্জয় শর্মা একটি গোল শোধ করেন। শেষ পর্যন্ত গোলের মালা পরিয়ে লিগ শুরু করল ইস্টবেঙ্গল।

Releated Posts

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…

ByByNews Desk Jun 8, 2026

প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও

চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 8, 2026
Scroll to Top