News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাম আমলে ছাত্র-ছাত্রীদের দিয়ে শুধু আন্দোলন করানো হত, শিক্ষার মান উন্নয়নে কোন কাজ করেনি বিগত সরকার: রাজীব ভট্টাচার্য
Image

বাম আমলে ছাত্র-ছাত্রীদের দিয়ে শুধু আন্দোলন করানো হত, শিক্ষার মান উন্নয়নে কোন কাজ করেনি বিগত সরকার: রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: বাম আমলে ছাত্র-ছাত্রীদের দিয়ে ছাত্র সংগঠনের মেম্বারশিপ আদায় এবং আন্দোলন করানো ছাড়া আর কিছুই করেনি সরকার। ছাত্র-ছাত্রীদেরকে আন্দোলনের ব্যবহার করে তাদের দিয়ে শুধুমাত্র হিংসাত্মক ঘটনা সংঘটিত করানো হতো। এছাড়া বাম ছাত্র সংগঠনের মেম্বারশিপ আদায় করাই ছিল ওই ছাত্র সংগঠনগুলির একমাত্র কাজ। রবিবার ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এমনটাই বললেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য।

এদিন আগরতলা পুর নিগমের ৪৩ নং ওয়ার্ড এর উদ্যোগে  প্রতাপগড় স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক উত্তীর্ণ  ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্য বিধায়ক ভগবান দাস, ৪৩ নং ওয়ার্ড এর কাউন্সিলার তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অনেকেই। এদিন প্রায় ৬১ জন ছাত্রছাত্রীদের হাতে এই সন্মাননা তুলে দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, ছাত্র-ছাত্রীদের উন্নয়নে বিজেপি সরকার কাজ করছে। শিক্ষার মান উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু বিগত বাম আমলে ছাত্রছাত্রীদের শুধুমাত্র রাজনৈতিক ঝান্ডা ধরার জন্য ব্যবহার করা হতো। তাদের দিয়ে আন্দোলনে হিংসাত্মক ঘটনা সংঘটিত করানো হতো। এভাবেই এদিন বামেদের আক্রমণ করেন প্রদেশ বিজেপির সভাপতি।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top