News Flash

  • Home
  • দিনের খবর
  • সর্বোচ্চ উইকেট শিকারি না হয়েও বুমরাহ টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা
Image

সর্বোচ্চ উইকেট শিকারি না হয়েও বুমরাহ টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা

কলকাতা, ৩০ জুন (হি.স.): বুমরা সর্বোচ্চ উইকেট শিকারি না হয়েও টুর্নামেন্ট সেরা হলেন। তার বলের লাইন-লেন্থ, সিম মুভমেন্ট, সুইং, বাউন্সারের জন্যই বুমরাহ টুর্নামেন্টে বোলিংয়ের সেরা পুরস্কার পেলেন।

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ১৭টি করে উইকেট নেয়া ফজলহক ফারুকী ও আর্শদীপ সিং।এদের চেয়ে বুমরা দুটি উইকেট কম। তাছাড়া বুমরাহর বোলিং ইকোনমির দিকে তাকালে দেখা যাবে এই বিশ্বকাপে ওভারপ্রতি ৪.১৭ করে রান দিয়েছেন তিনি। যা কমপক্ষে ৫ ম্যাচ খেলাদের মধ্যে সর্বনিম্ন।
বুমরাহ দ্বিতীয় পেসার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হয়েছেন। ২০২২ সালের আসরে প্রথম পেসার হিসেবে স্যাম কারেন টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার টুর্নামেন্ট সেরা হয়েছেন বিরাট কোহলি। আর শহীদ আফ্রিদি, তিলকারত্নে দিলশান, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নার টুর্নামেন্ট সেরা হয়েছেন একবার করে।

Releated Posts

বিশ্ববিদ্যালয় গড়ার সঙ্গে যুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ‘সাম্প্রদায়িক’ সমর্থকদের তুষ্ট করছে বিজেপি: অখিলেশ যাদব

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলবন্দি প্রাক্তন রামপুর সাংসদ আজম খানের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি…

ByByNews Desk Aug 19, 2026

আজম খানকে বাঁচতে দিতে চান না সপা নেতারা, তাঁর কালো কাজের খবর তাঁরাই ফাঁস করেন: ওপি রাজভর

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলে বন্দি প্রাক্তন রামপুরের সাংসদ আজম খানের ক্রমবর্ধমান আইনি জটিলতার জন্য সমাজবাদী পার্টি (সপা)…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top