News Flash

  • Home
  • দিনের খবর
  • যুগলকে গণপিটুনিতে অভিযুক্ত গ্রেফতার, চোপড়ার ঘটনায় ক্ষুব্ধ বিজেপি
Image

যুগলকে গণপিটুনিতে অভিযুক্ত গ্রেফতার, চোপড়ার ঘটনায় ক্ষুব্ধ বিজেপি

চোপড়া, ৩০ জুন (হি.স.): উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় যুগলকে রাস্তায় ফেলে পেটানো তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেফতার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয়। রবিবার দুপুরেই তৃণমূলের চোপড়ার নেতা তাজম্মুল ওরফে জেসিবির একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেই ভিডিয়োয় দেখা যায় এক তরুণীকে রাস্তার মধ্যে ফেলে এক ছড়া কঞ্চি দিয়ে বেধড়ক মারছে সে। মার খেতে খেতে গুটিয়ে যাওয়া মেয়েটিকে চুলের মুঠি ধরে টেনে এনে ধাক্কা দিচ্ছে। তার পরে আবার শুরু হচ্ছে মার।

একইসঙ্গে এক তরুণকেও একই ভাবে মারতে দেখা যায় তাকে। ওই তৃণমূল নেতাকে কেউ থামাতে আসেনি, দাঁড়িয়ে শুধু দেখতেই থাকে। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছিল বিতর্ক। ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তীব্র নিন্দা জানান।

Releated Posts

বিশ্ববিদ্যালয় গড়ার সঙ্গে যুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে ‘সাম্প্রদায়িক’ সমর্থকদের তুষ্ট করছে বিজেপি: অখিলেশ যাদব

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলবন্দি প্রাক্তন রামপুর সাংসদ আজম খানের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি…

ByByNews Desk Aug 19, 2026

আজম খানকে বাঁচতে দিতে চান না সপা নেতারা, তাঁর কালো কাজের খবর তাঁরাই ফাঁস করেন: ওপি রাজভর

লখনউ, ১৯ আগস্ট (আইএএনএস): জেলে বন্দি প্রাক্তন রামপুরের সাংসদ আজম খানের ক্রমবর্ধমান আইনি জটিলতার জন্য সমাজবাদী পার্টি (সপা)…

ByByNews Desk Aug 19, 2026

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top