News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কল্যানপুরে নাবালিকা ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত
Image

কল্যানপুরে নাবালিকা ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত

কল্যাণপুর, ২৯ জুন: কল্যাণপুর থানা এলাকায় নাবালিকা ধর্ষণ কাণ্ডে আবারো কলঙ্কিত হলো সমাজ। কথিত সভ্য সমাজের মুখে রীতিমতো ঝামা ঘষে দিয়ে অবশেষে এক নাবালক দ্বারা ধর্ষিতা অপর এক নাবালিকা, গোটা ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা সহ সমাজ সচেতন করার প্রয়োজনে শুভবুদ্ধি সম্পন্ন জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এগিয়ে আসুক , এমনটাই দাবি উঠছে। 

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে থানা সূত্রে জানা গেছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কল্যাণপুর থানা এলাকার এক এলাকা থেকে ধর্ষণে অভিযুক্ত নাবালককে যেমন আটক করা হয়েছে, ঠিক এর পাশাপাশি ধর্ষিতার মেডিকেল করা সহ জবানবন্দী নেওয়া হয়েছে। 

কল্যাণপুর থানা সূত্রে জানা গেছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনের চার নম্বর ধারা অনুযায়ী মামলা গ্রহণ করা হয়েছে। এই ধর্ষণ কাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও যেভাবে সমাজের মধ্যে শহর থেকে গ্রাম , পাহাড় থেকে অলিগলি প্রায় সর্বত্রই ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনাগুলো নিরন্তর ভাবে ঘটে চলছে ,তা নিতান্তই বর্তমান তথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আতঙ্কের।

Releated Posts

রামচন্দ্রঘাটে মদবিরোধী অভিযান, ধ্বংস বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির সামগ্রী

আগরতলা, ১৯ আগস্ট: অবৈধ দেশীয় মদ তৈরির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। বুধবার খোয়াই…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

কলকাতায় স্থানান্তরের প্রয়োজন নেই, আগরতলাতেই সুস্থ বন্দি সারথি সরকার: মানবাধিকার কমিশনের পদক্ষেপ

আগরতলা, ১৯ আগস্ট: কারাবন্দি সাজাপ্রাপ্ত বন্দি সারথি সরকারকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর না করার বিষয়টি নিয়ে চলা প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Aug 19, 2026

স্কুল থেকে ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত ষষ্ঠ শ্রেণির ছাত্র, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ১৯ আগস্ট: স্কুল থেকে বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার পথে ট্রিপারের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ষষ্ঠ শ্রেণির এক…

ByByReshmi Debnath Aug 19, 2026

জিবি হাসপাতাল থেকে চিকিৎসকের মোবাইল ও ল্যাপটপ চুরি, গ্রেফতার এক

আগরতলা, ১৯ আগস্ট: জিবি হাসপাতালের এজিএমসি অফিসের একটি কক্ষ থেকে চিকিৎসকের মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় এক…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top