News Flash

  • Home
  • দেশ
  • স্কুল কলেজে এখনও রয়েছে কেন্দ্রীয় বাহিনী, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের
Image

স্কুল কলেজে এখনও রয়েছে কেন্দ্রীয় বাহিনী, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের

ভাঙড়,২৯ জুন (হি. স.) : নির্বাচন পরবর্তী সন্ত্রাস রুখতে এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়েও নির্বাচন পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটেছে একাধিকবার। সেই কারণে এখনও পর্যন্ত সেই সন্ত্রাস মোকাবিলা করার জন্য কেন্দ্রীয় বাহিনী রয়েছে ভাঙড়ের বেশ কয়েকটি স্কুল ও কলেজে। এর ফলে কোন কোন স্কুল বা কলেজে ঠিক মত ক্লাস হচ্ছে না। বন্ধ রাখতে হচ্ছে বিভিন্ন ক্লাস। এমনকি ভাঙড় কলেজের পরীক্ষাও বাতিল করতে হয়েছে। এই পরিস্থিতিতে ভাঙড়ের স্কুল কলেজে পঠন পাঠন স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ আন্দোলন করলেন স্কুল পড়ুয়ারা। শনিবার দুপুরে কার্যত বাসন্তী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।

বামনঘাটা হাইস্কুলের ছাত্র ছাত্রীরা বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান শনিবার দুপুরে। যার কারণে রাস্তায় ব্যাপক যানযট শুরু হয়। ঘটনাস্থলে আসে কলকতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। অবশেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top