News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনটি নতুন ফৌজদারী আইনের বিরুদ্ধে বিক্ষোভ এআইএলইউ-র
Image

তিনটি নতুন ফৌজদারী আইনের বিরুদ্ধে বিক্ষোভ এআইএলইউ-র

আগরতলা, ২৯ জুন: কেন্দ্রীয় সরকারের আনা নতুন তিনটি ফৌজদারী আইনের বিরুদ্ধে আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটি। পরর্বতী সময়ে আইনের বিরোধিতা করে রাজপথে মিছিলে সামিল হয়েছেন আইনজীবীরা।

এদিন জনৈক আইনজীবী বলেন, কেন্দ্রীয় সরকারের তিনটি নতুন ফৌজদারী আইন পাস করেছে। যা আগামী ১ জুলাই থেকে কার্যকরী করা হবে। এই তিনটি আইন গণতন্ত্র বিরোধী আইন। যা সার্বিকভাবে জনসাধারণের সমস্যা সৃষ্টি করবে। পাশাপাশি এদিন তিনি বলেন, এই আইনগুলি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

এদিন তিনি বলেন, এই আইনের মাধ্যমে পুলিশ রিমান্ডের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, সরকারের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করলে অভিযুক্তকে সাথে সাথে গ্রেফতার করা হবে। এই আইন অত্যন্ত বিপদজনক বলে দাবি করেন তিনি। দীর্ঘ সময় ধরে দেশ জুড়ে এই আইনের বিরোধিতা করা হচ্ছে।

Releated Posts

কৈলাসহরে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ, মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন

কৈলাসহর, ৮ অক্টোবর: শহরের প্রাণকেন্দ্র থেকে অল্প দূরত্বে ১৭ বছরের এক নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার…

ByByReshmi Debnath Oct 8, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

সোনামুড়া, ৮ অক্টোবর: নাবালকদের হাতে মোটরবাইকের চাবি তুলে না দেওয়ার বিষয়ে ফের সতর্ক করল পুলিশ। বৃহস্পতিবার সোনামুড়া থানা…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

প্রতিহিংসার বলি ৫৩টি রাবার চারা, রাতের আঁধারে কেটে দিল দুষ্কৃতীরা

সোনামুড়া, ৮ অক্টোবর: প্রতিহিংসার জেরে রাতের আঁধারে ৫৩টি রাবার গাছের চারা কেটে ধ্বংস করার অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় যাত্রাপুর থানায় গুরুত্বপূর্ণ বৈঠক

যাত্রাপুর, ৮ অক্টোবর: আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করার লক্ষ্যে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026
Scroll to Top