News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারো জিআরপি এবং আরপিএফের যৌথ অভিযানে ২২ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১
Image

আবারো জিআরপি এবং আরপিএফের যৌথ অভিযানে ২২ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ১

আগরতলা, ২৯ জুন: আবারো জিআরপি এবং আরপিএফের যৌথ অভিযানে  ২২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে বহিঃরাজ্যের যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি তাপস দাস।

ওসি তাপস দাস জানিয়েছেন, গতকাল বিকেলে আগরতলা রেলস্টেশনে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ। তল্লাশি করে তাঁর কাছ থেকে ২২ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।

তিনি আরও জানিয়েছেন, ধৃত যুবক বিহারের বাসিন্দা বীর বিকাশ বিক্রম(৪৫)। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

নভেম্বরের শেষ সপ্তাহে ত্রিপুরার ২১ পুর সংস্থার নির্বাচন, ৯ ডিসেম্বরের মধ্যে শেষ হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ৮ অক্টোবর: ত্রিপুরার ২১টি নগর সংস্থার নির্বাচন আগামী নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে প্রদেশ কংগ্রেসের কালো দিবস পালন, বিক্ষোভ মিছিল

আগরতলা, ৮ অক্টোবর: ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার ‘কালো দিবস’ পালন…

ByByReshmi Debnath Oct 8, 2026

প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের প্রয়াণে গভীর শোক মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনদের

আগরতলা, ৮ অক্টোবর: প্রখ্যাত অভিনেতা নানা পাটেকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

৭৫-এ থামল নানা পাটেকরের পথচলা, গোয়ায় প্রয়াত বর্ষীয়ান অভিনেতা

মুম্বই, ৮ অক্টোবর: প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলায়…

ByBySandeep Biswas Oct 8, 2026
Scroll to Top