News Flash

  • Home
  • দিনের খবর
  • সল্টলেকে মোবাইল চোর সন্দেহে গণপ্রহার, যুবক খুনের দায়ে ধৃত তিন
Image

সল্টলেকে মোবাইল চোর সন্দেহে গণপ্রহার, যুবক খুনের দায়ে ধৃত তিন

কলকাতা, ২৯ জুন (হি. স.) : ফের পিটিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোবাইল চোর সন্দেহে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়। ঘটনাটি ঘটেছে সল্টলেকের ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পোলেনাইটে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকায় বছর বাইশের ওই যুবককে মোবাইল চোর সন্দেহে বেশ কয়েকজন ঘিরে ধরেন। তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে করুণাময়ী এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রসঙ্গত, শুক্রবার বউবাজারের এক ছাত্রাবাসে মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় এক যুবককে। অভিযোগ, হাত-পা বেঁধে ওই যুবককে বেধড়ক মারধর করা হয়। ওই ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্রে কংগ্রেসের বিক্ষোভ

মুম্বই, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে সোমবার মহারাষ্ট্রের সমস্ত জেলা…

ByByNews Desk Sep 28, 2026

জেড-প্লাস নিরাপত্তা ফেরানোর দাবিতে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর জেড-প্লাস নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন…

ByByNews Desk Sep 28, 2026

কলকাতায় দুর্গাপুজোর ক্লাবে হামলা, বিজেপি-তৃণমূলের পাল্টাপাল্টি অভিযোগ

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার হরিদেবপুরে একটি বিশিষ্ট দুর্গাপুজো কমিটির ক্লাবে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার…

ByByNews Desk Sep 28, 2026

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top