News Flash

Image

৯০ লক্ষ টাকার ইয়াবা সহ আটক দুই

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ জুন: প্রায় দুই কোটি টাকার হিরোইন সহ দুজনকে গ্রেফতারের পর ৪৮ ঘন্টার মধ্যে উত্তর জেলা পুলিশের আবার সাফল্য দেখা গেল। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে গোপন সূত্রে ভিত্তিতে নোয়াগাঙ বাজার থেকে ধর্মনগর এর উদ্দেশ্যে একটি নতুন স্কুটি আসে। সন্দেহমূলকভাবে কামেশ্বর রাধারমন আশ্রমের ঠিক সামনে আটক করে তল্লাশি চালালে তার থেকে ১৮০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয় যার  আনুমানিক কালো বাজার মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

এতে  দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম থাঙলিওন মনি হালাম(৩৭) এবং রিয়েলছি হলাম(৩০) তাদের উভয়ের বাড়ি বাগবাসা পঞ্চায়েতে। এদের দুজনকে গ্রেফতার করে  ধর্মনগর থানার হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে।
আগামীকাল কোর্টে তুলে সঠিক আইনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top