News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে উদ্বোধন হলো বিদ্যার্পন এর বেটি বাঁচাও বেটি পড়াও অধ্যায়
Image

উত্তর জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে উদ্বোধন হলো বিদ্যার্পন এর বেটি বাঁচাও বেটি পড়াও অধ্যায়

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ জুন: শিক্ষা বিমুখতা থেকে ছাত্রীদের মুক্ত রাখার লক্ষ্যে বেটি বাঁচাও বেটি পড়াও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উত্তর জেলায় এ উপলক্ষে বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের নিয়ে এক মহতি কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয়।

উত্তর জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে উদ্বোধন হলো বিদ্যার্পন এর বেটি বাঁচাও বেটি পড়াও অধ্যায়। উত্তর জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা দপ্তরের যৌথ প্রয়াসে উদ্বোধন হলো বিদ্যার্পনের বেটি বাঁচাও বেটি পড়াওর অধ্যায়।

জেলা জুড়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর জেলার জেলাশাসক তথা সমাহর্তা দেবপ্রিয় বর্ধন।স্বাগত ভাষণ রাখেন জেলা শিক্ষা অধি কর্তা সুখময় নাথ, ছিলেন জেলা শিক্ষা এবং সোশ্যাল অফিসার প্রসেনজিৎ দেববর্মা, তাছাড়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা দিলীপ দেববর্মা । বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ ,প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রিন্সিপালের কাজে নিযুক্ত ব্যক্তিরা এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

উদ্বোধক দেবপ্রিয় বর্ধন ধন্যবাদ জানান এই কাজের সাথে যেসব শিক্ষক-শিক্ষিকা জড়িয়ে রয়েছেন তাদেরকে। প্রাথমিকভাবে আটটি স্কুলকে এ পর্যায়ে আনা হয়েছে এবং বীর বিক্রম ইনস্টিটিউশন বিদ্যালয় থেকে সম্পূর্ণ প্রোগ্রাম পর্যালোচনা করা হচ্ছে। উদ্বোধক বলেন, এই অনুষ্ঠান হচ্ছে মূলত ছাত্র-ছাত্রীদের বাড়তি কিছু দেওয়ার জন্য এবং তাদেরকে বিদ্যালয় বিমুখ থেকে মুক্ত করার জন্য। এই শিক্ষা বিদ্যালয়ের শিক্ষা থেকে সম্পূর্ণ আলাদা যাদের বিদ্যালয়ের শিক্ষা সম্পর্কে কোন ধরনের ডাউট থাকে তা পরিষ্কার করা হয় এই শিক্ষা অর্জনের মাধ্যমে। এই শিক্ষায় ছাত্রছাত্রীরা ও তাদের শিক্ষকের কাছে প্রয়োজনীয় জিনিসের জিজ্ঞাসা করতে পারে যার সঠিক উত্তর দিতে শিক্ষক শিক্ষিকারা বাধ্য বলে জানান জেলা প্রশাসক দেবপ্রিয় বর্ধন।

শুধুমাত্র উদ্বোধন নয় বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা যারা এই শিক্ষা কাজে যুক্ত রয়েছেন তাদেরকে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন জেলা শাসক। কোথায় কি অসুবিধা হচ্ছে? কেমন করে দূর করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করেন সবার সাথে জেলা শাসক। অনেকেরই বক্তব্যে ফুটে ওঠে যে অত্যাধুনিক টেকনিক টিকে না পারায় বেশিরভাগ ছাত্রছাত্রী এর সুবিধা গ্রহণ করতে পারছে না বা ছাত্র-ছাত্রীদের শেষ কোন সহ লক্ষ্য করা যাচ্ছে না। কেমন করে আরো বেশি শিক্ষা দান ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিশদ আলোচনা রাখেন জেলা শাসক।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top