News Flash

  • Home
  • দেশ
  • উত্তরবঙ্গ সফরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
Image

উত্তরবঙ্গ সফরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

ডালখোলা, ২৮ জুন (হি.স.) : লোকসভা নির্বাচনের পরে উত্তরবঙ্গ সফরে বিজেপির বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার সকালে ডালখোলা বাইপাসে কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করার পাশাপাশি সকলের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় বিজেপি নেতাকে। নির্বাচনের পরে তাঁর এই সফর ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় কর্মী-সমর্থকদের মধ্যে।

এদিন ডালখোলা বাইপাসে দিলীপ বাবুকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকার, জেলা নেতা তথা ডালখোলা পুরসভার প্রাক্তন পুরপতি সুভাষ গোস্বামী–সহ প্রমুখ।

দিলীপ বাবু বলেন, প্রতিটা নির্বাচনের পরে বিভিন্ন জেলায় সফর করে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করি সকলের খোঁজ নিয়ে থাকি। এরই অঙ্গ হিসাবে এদিন ডালখোলায় দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করে সকলের কুশল বিনিময় করছি। এর পর রায়গঞ্জ, মালদা হয়ে বহরমপুর যাবেন। সেখানেও কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করবেন। সদ্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর তার এই সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top