News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকদের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবিতে রাজধানীতে বিক্ষোভ সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির
Image

কৃষকদের স্বার্থ সম্বলিত বিভিন্ন দাবিতে রাজধানীতে বিক্ষোভ সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন: শুক্রবার বিকেলে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বিভিন্ন দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে গিয়ে প্যারাডাইস চৌমুহনীস্থিত এলাকায় এক সভায় মিলিত হয়। মূলত ন্যূনতম সহায়ক মূল্যে সরকার ধান কিনে কৃষকদের ঠকাচ্ছে এই অভিযোগ এনে এদিনের বিক্ষোভ মিছিলটি সংঘটিত হয়েছে।

এ দিনের এই মিছিল সম্পর্কে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, গোটা রাজ্যব্যাপী সবচেয়ে খারাপ অবস্থা রয়েছে কৃষকদের। ত্রিপুরা কৃষি প্রধান রাজ্য। কৃষির আয়ের উপর গোটা রাজ্য নির্ভরশীল। কৃষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে বারবার আধিকারিকদের সঙ্গে দেখা করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। পবিত্র কর বলেন, বিভিন্ন এলাকায় জল সেচের অভাব রয়েছে। যার ফলে কৃষকেরা ধান চাষ করতে পারছেন না। ধান চাষের সংখ্যা দিন দিন কমে আসছে। পাশাপাশি সরকার সহায়ক মূল্যে যে ধান কিনছে সেখানে ও কৃষকদেরকে ঠকানো হচ্ছে। এ ধরনের বিভিন্ন দাবি নিয়েই এদিন এ বিক্ষোভ মিছিলটি সংঘটিত করা হয়েছে। আগামী ৫ জুলাই থেকে ৭ জুলাই এরই প্রতিবাদে গোটা রাজ্যব্যাপী জেলা ও মহকুমা স্তরে প্রতিবাদ মিছিল সংঘটিত হবে বলে জানিয়েছেন পবিত্র কর।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top