News Flash

  • Home
  • দিনের খবর
  • চলন্ত ট্রেনের বার্থ ভেঙে বৃদ্ধর মৃত্যু, দুঃখপ্রকাশ রেলের
Image

চলন্ত ট্রেনের বার্থ ভেঙে বৃদ্ধর মৃত্যু, দুঃখপ্রকাশ রেলের

হায়দরাবাদ, ২৭ জুন (হি. স.): একের পর এক রেল দুর্ঘটনা। অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই চালকের উপর দোষ চাপিয়ে নিজেদের পিঠ বাঁচাচ্ছে রেল। তবে এবার সেই নিয়মে ছেদ পড়লো। ট্রেনের আপার বার্থ ভেঙে পড়ে বৃদ্ধর মৃত্যুতে বিজ্ঞপ্তি জারি করে দুঃখপ্রকাশ করলো ভারতীয় রেল।

এখনও কাটেনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ। তার মধ্যেই আবারও দুর্ঘটনার কবলে এক ট্রেনের যাত্রী। চলন্ত ট্রেনে বার্থ ভেঙে পড়ে মৃত্যু হয় ষাটোর্ধ্ব এক বৃদ্ধর। মৃত বৃদ্ধর নাম আলি খান। ১৫ জুন তিনি নিজামুদ্দিন মিলেনিয়াম সুপারফাস্ট এক্সপ্রেসে চেপে কেরল থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। গন্তব্যে পৌঁছানো হয়নি তাঁর। ১৮ জুন হায়দরাবাদের হাসপাতালে মৃত্যু হয় বৃদ্ধর। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কে যাত্রীরা।
জানা গেছে, ট্রেনের লোয়ার বার্থে সিট পড়েছিল আলি খানের। নিজের সিটেই শুয়েছিলেন বৃদ্ধ। রামাগুন্ডম স্টেশনের কাছে হটাৎই ভেঙে পড়ে উপরের বার্থটি। ভেঙে পড়া বার্থের নীচে চাপা পড়েন আলি খান। গুরুতর জখম হন ওই বৃদ্ধ। জিআরপিকে খবর দেওয়া হলে বৃদ্ধকে হায়দরাবাদ স্টেশনে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ দিন লড়াই করেও প্রাণে বাঁচলেন না বৃদ্ধ।

Releated Posts

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026

‘এই সরকার সম্পূর্ণ ব্যর্থ’, স্কুল একীভূতকরণ পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সরকারি স্কুল বন্ধ ও একীভূতকরণের পরিকল্পনা নিয়ে তেলঙ্গানা সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি।…

ByByNews Desk Jun 15, 2026

সোমবতী অমাবস্যায় দেশজুড়ে পুণ্যস্নান, পবিত্র নদী ও তীর্থস্থানে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): সোমবতী অমাবস্যা উপলক্ষে সোমবার দেশজুড়ে দেখা গেল গভীর ধর্মীয় ভক্তি ও আস্থার অনন্য ছবি।…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top