News Flash

  • Home
  • খেলা
  • এস এম কাপ অনূর্ধ্ব ১৭ পশ্চিমে চ্যাম্পিয়ন স্যান্ড
Image

এস এম কাপ অনূর্ধ্ব ১৭ পশ্চিমে চ্যাম্পিয়ন স্যান্ড

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে একদিকে যখন চলছে ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল ও সিনিয়র মহিলা লিগ ফুটবল টুর্নামেন্ট, ঠিক তখন অন্যদিকে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী চলছে সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট। রাজ্যভিত্তিক এই টুর্নামেন্টকে সামনে রেখে এখন চলছে বয়স ভিত্তিক জেলা আসর। পশ্চিম জেলাভিত্তিক অনূর্ধ্ব ১৭ বালকদের ফুটবল টুর্নামেন্টের সূচি অনুযায়ী বড়জলা বীণাপাণি স্কুল গ্রাউন্ডে আয়োজিত এই আসরে অনূর্ধ্ব ১৭ বিভাগে চ্যাম্পিয়ন হয় স্যান্ডো ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম স্কুল। রানার্স হল আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বুধবার সকালে জেলাভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে অংশ নেয় মোহনপুর স্যান্ড ফাউন্ডেশন ইংলিশ মিডিয়াম স্কুল ও ডন বসকো। এই ম্যাচে স্যান্ড ৩-২ গোলের ব্যবধানে ডন বস্কো কে  পরাজিত করে সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয়। ফলে টুর্নামেন্টের সরাসরি ফাইনালের ছাড়পত্র পাওয়া আমতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মুখোমুখি হয় স্যান্ড। এই ম্যাচে স্যান্ড ৩-০ গোলের ব্যবধানে আমতলীকে পরাজিত করে সরাসরি রাজ্যভিত্তিক আসরে খেলার যোগ্যতা অর্জন করে নিল। জেলা ভিত্তিক এই আসর থেকে রাজ্য ভিত্তিক আসরে অংশগ্রহণ করবে।

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top