News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরির দায়ে এক যুবককে হাতে পায়ে বেঁধে রেখে শাস্তি দিলে স্থানীয়রা
Image

চুরির দায়ে এক যুবককে হাতে পায়ে বেঁধে রেখে শাস্তি দিলে স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: মোবাইলের চার্জার চুরি করায় এক যুবককে বেঁধে রেখে শাস্তি দিল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে রামনগর সৃষ্টি ক্লাব সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, এক ব্যক্তি তার মোবাইলের চার্জার সহ বিভিন্ন জিনিস খুঁজে পাচ্ছিলেন না। অনুমান করেছিলেন এলাকার এক যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। বুধবার ওই যুবককে আটক করে হাতে-পায়ে বেঁধে রেখে তাকে জিজ্ঞাসা করলে ওই যুবক স্বীকার করে যে জিনিসগুলি সে চুরি করেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়রা জড়ো হয়ে জানায়, এলাকায় বিভিন্ন জিনিস চুরি করে ওই যুবক। প্রায়শই ব্রাউন সুগার, ইয়াবা ইত্যাদি জাতীয় নেশায় মেতে থাকে সে। এই নেশার টাকা জোগাড় করতে চুরি-কাণ্ড সংঘটিত করে এলাকায়। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top