News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অটো ও ই-রিকশাচালকদের দ্বন্দ্ব, বিপাকে যাত্রীরাবিপাকে যাত্রীরা
Image

অটো ও ই-রিকশাচালকদের দ্বন্দ্ব, বিপাকে যাত্রীরাবিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ জুন: অটো এবং ই – রিক্সা চালকদের দ্বন্দ্ব বিশালগড়ে।  ই – রিক্সা চালকদের প্রতিনিয়ত হেনস্থা করছে অটোচালকেরা। এমনকি অনেক সময় ই- রিক্সা থেকে যাত্রীদেরকেও নামিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বুধবার ই রিক্সা চালকেরা একত্রিত হয়ে ওই ঘটনার স্থায়ী সমাধান চান।

ঘটনার বিবরণে প্রকাশ, যাত্রী নিয়ে বিশালগড় থেকে আগরতলা অথবা আগরতলা থেকে বিশালগড় যাওয়ার পথে অটোচালকদের দ্বারা প্রায়শই হেনস্থার শিকার হতে হচ্ছে ই রিকশাচালকদের। অটো সিন্ডিকেট থেকে জানানো হয় ওই রুটে ই রিকশা চালাতে গেলে তাদের সিন্ডিকেটে নাম নথিভুক্ত করতে হবে। তার জন্য প্রয়োজন হবে দুই- আড়াই হাজার টাকা। এমনই অভিযোগ ই -রিক্সাচালকদের। ই – রিক্সা চালকদের জন্য এটি একটি সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় সিন্ডিকেটের তরফ থেকে ই – রিক্সার যাত্রীদের মাঝ পথে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই সমস্যা সমাধানে দুই পক্ষকে একসঙ্গে বসে এর সমাধান বার করার জন্য আহ্বান করেছেন ই – রিক্সা চালকরা।

Releated Posts

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top