News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ভেঙ্গে ফেলার চেষ্টা করেছে বিজেপি সরকার : যুব কংগ্রেস 
Image

ত্রিপুরার শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ভেঙ্গে ফেলার চেষ্টা করেছে বিজেপি সরকার : যুব কংগ্রেস 

আগরতলা, ২৬ জুন: ত্রিপুরার শিক্ষাব্যবস্থার মেরুদণ্ড ভেঙ্গে ফেলার চেষ্টা করেছে বিজেপি সরকার। ইতিমধ্যে রাজ্য সরকার এডিসি এলাকায় ১৬০টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই যৌথভাবে শিক্ষা দপ্তরে ডেপুটেশনে মিলিত হয়েছে।

রাজ্য যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা বলেন, রাজ্যের ছাত্র ছাত্রীদের ভবিষ্যত অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে বিজেপি সরকার। এডিসি এলাকায় অবস্থিত ১৬০টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে সে স্কুলগুলিকে ওই এলাকার ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত বড় স্কুলগুলির সাথে একত্রীকরণ করা যায়। 

তিনি অভিযোগ করেন,  ১৬০টি স্কুলের মধ্যে ৯৫টি স্কুলে ছাত্রদের তথাকথিত বড় স্কুলে নিয়ে যাওয়ার জন্য কোনও রাস্তার সংযোগ নেই। পাশাপাশি কোনো পরিকাঠামো নেই। ফলে ছাত্র ছাত্রীরা বঞ্চিত হবে। রাজ্য সরকারের স্কুল একত্রীকরণের সিদ্ধান্তে তীব্র ধিক্কার জানিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ও এনএসইউআই।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top