News Flash

  • Home
  • খেলা
  • সি ডিভিশন লিগ ফুটবলে গোলের বন্যা ১৫ গোলে সবুজকে হারিয়ে সরোজের হ্যাটট্রিক
Image

সি ডিভিশন লিগ ফুটবলে গোলের বন্যা ১৫ গোলে সবুজকে হারিয়ে সরোজের হ্যাটট্রিক

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় কিষানের হ্যাটট্রিক। মনোজিৎ সিং বড়ুয়া, প্রীতম সরকার, সাগর হালাম, বিলাস দেববর্মা, বিপ্লব ত্রিপুরা প্রত্যেকের দুটি করে গোল। এরপরও সবুজের জাল নেড়ে গোলদাতার নামের তালিকায় মনীষ, বিপ্লব দেববর্মাও নাম লিখিয়ে নিয়েছে। এক কথায় গোলের বন্যা বইয়ে দিয়েছে সরোজ সংঘের ফুটবলাররা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবলের বি গ্রুপের নবম ম্যাচে সরোজ সংঘ ১৫ গোলের বিশাল ব্যবধানে সবুজ সংঘ কে একেবারে পর্যদস্ত করে ছেড়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ৩-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে একাধারে গোলের পর গোল করতে করতে ডজন ছুঁয়ে নিল। ‌ খেলার আট মিনিটের মাথায় মনোজিৎ সিং বড়ুয়ার প্রথম গোল। সে আবার তার দ্বিতীয় গোলটি করে খেলার ৭৬ মিনিটের মাথায়। ২৪ ও ৫০ মিনিটের মাথায় প্রীতম সরকারের দুই গোল। প্রথমার্ধের শেষ সময়ে মনীষ দেববর্মার একমাত্র গোল। দ্বিতীয়ার্ধের তিন মিনিট থেকে সেই আবার গোল হজম করতে থাকে সবুজ সংঘ। গোল পরিশোধ দূর অস্ত, তেমন প্রতিরোধ পর্যন্ত গড়তে পারেনি। ৪৮ ও ৫২ মিনিটের মাথায় সাগর হালাম এর দুই গোল। ৫৬ মিনিটে জয় কিষান দেববর্মা তার প্রথম গোলটি করলে ব্যবধান ৭-০ হয়। তবে ৬৮ ও ৬৯ মিনিটে পরপর দুটি গোল করে জয় কিষান তার নিজের হ্যাট্রিকটিও সেরে নেয়। মাঝে ৬৬ মিনিটের মাথায় বিলাস দেববর্মা একটি গোল করে। তবে ৮২ মিনিটে বিলাসের আরও একটি গোল ক্রমান্বয়ে সবুজ সংঘ কোনঠাসা হতে থাকে। খেলার অন্তিম পর্যায়ে ৮৭ মিনিটের মাথায় বিপ্লব দেববর্মার গোল এবং একেবারে অন্তিম সময়ে এক মিনিট অন্তর বিপ্লব ত্রিপুরা পরপর দুটো গোল করে। গোল পরিশোধের কোনও সুযোগ না পেলেও খেলার প্রথমার্ধে বিজিত সবুজ সংঘের এন্টনিকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, তপন কুমার নাথ, সুকান্ত দত্ত ও লিটন সাহা। দিনের খেলা: ইকফাই ফুটবল ক্লাব বনাম কদমতলী যুব সংস্থা, উমাকান্ত মিনি স্টেডিয়ামে, বিকেল তিনটায়।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top