News Flash

  • Home
  • প্রধান খবর
  • পোর্শে কাণ্ডে অভিযুক্ত কিশোরকে মুক্তির নির্দেশ আদালতের
Image

পোর্শে কাণ্ডে অভিযুক্ত কিশোরকে মুক্তির নির্দেশ আদালতের

মুম্বই, ২৫ জুন (হি. স.): জামিন পেলেন পুণে পোর্শে কাণ্ডে অভিযুক্ত কিশোর। মঙ্গলবার তাকে জামিন দিয়েছে বোম্বে হাইকোর্ট। আদালত জানিয়েছে, ওই নাবালককে হেফাজতে রাখা বেআইনি। অভিযুক্ত কিশোরের কাকিমার জমা দেওয়া পিটিশনের ভিত্তিতে তাকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ, ওই নাবালককে সরকারি হোমে রেখে পর্যবেক্ষণ করতে হবে৷ মুক্তি পেলেও মনোবিদের কাছে নিয়মিত কাউন্সেলিংয়ের জন্য উপস্থিত হতে হবে তাঁকে।

প্রসঙ্গত, গত ১৮ মে মধ্যরাতে মদ্যপ অবস্থায় পার্টি থেকে ফিরছিল অভিযুক্ত। পুণে শহরের কল্যাণী নগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাইক আরোহীকে পিষে দেয় তার বিলাসবহুল পোর্শে গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই তথ্যপ্রযুক্তি কর্মীর। এরপরই অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ।

উল্লেখ্য, শুরু থেকেই এই দুর্ঘটনাকে ঘিরে নানা বিতর্কের জন্ম হয়েছে। চালকের আসনে আদৌ ওই কিশোর ছিল না বলে দাবি করা হতে থাকে। প্রথমে তার বন্ধুরা জানিয়েছিল, সে মদ্যপ অবস্থাতেও গাড়ি চালাচ্ছিল না। কিন্তু পরে কিশোরের দুই বন্ধু দাবি করে, সে নাকি ২০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে গাড়ি চালাচ্ছিল। সেই সময়ই দু’ কোটি টাকা দামের বিলাসবহুল ওই গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই আইটি কর্মীর। অভিযুক্ত কিশোরের মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রক্ত পরীক্ষার সময় নমুনা পরীক্ষার। এই ঘটনায় নাম জড়ায় হাসপাতালের দুই চিকিৎসকের। অভিযুক্ত কিশোরের নমুনা বদল করার অভিযোগ ওঠে ওই দুই চিকিৎসকের বিরুদ্ধে।

Releated Posts

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top