News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্যাংকের পরিষেবায় ক্ষুব্ধ গ্রাহক, সমস্যা সমাধানের দাবি
Image

ব্যাংকের পরিষেবায় ক্ষুব্ধ গ্রাহক, সমস্যা সমাধানের দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন:
ব্যাংকের পরিষেবায় ক্ষুব্ধ গ্রাহকেরা। প্রতিনিয়ত তালবাহানা শিকার হচ্ছেন বলে অভিযোগ। ব্যাংক থেকে টাকা তুলতে গেলে প্রায় দু মাস অপেক্ষা করেও সঠিক সময় পাচ্ছেন না টাকা। নিজের টাকা ব্যাংক থেকে তুলতে গেলে দুই মাস ধরে ব্যাংক কর্মীরা তালবাহানা অব্যাহত রাখে বলে অভিযোগ জানান ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ব্যাংকে পরিষেবা গ্রহণ করতে আসা গ্রাহকেরা।

বড়কাঁঠালস্থিত সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখার বিরুদ্ধে এধরনের অভিযোগ উঠে এসেছে এদিন। গ্রাহকরা জানান, প্রতিনিয়ত এ ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। ব্যাংক আধিকারিকদের বারংবার সমস্যার সমাধানের দাবি জানালেও তারা তালবাহানা অব্যাহত রেখেছে। কখনো ব্যাংকে নেটওয়ার্ক নেই, কখনো আবার কারেন্ট নেই, কখনো কর্মী নেই। এ ধরনের অজুহাত প্রায়শই গ্রাহকদের শুনতে হচ্ছে। মঙ্গলবার ক্ষুদ্র গ্রাহকরা কর্মীদের কাছে এ ধরনের তালবাহানা জবাব চাইলে ভেতর থেকে ব্যাংকের দরজা বন্ধ করে দেয় আধিকারিকরা। এমনই অভিযোগ জানিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা। ব্যাংকের এ ধরনের কর্মকাণ্ডে এক প্রকার নিজের জমাকৃত টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে গ্রাহকদের। পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ওই ব্যাংকের গ্রাহকরা। 

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top