News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আমবাসা গন্ডাছড়াকে হারিয়ে সান্তনার জয় ধর্মনগরের
Image

বিলোনিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আমবাসা গন্ডাছড়াকে হারিয়ে সান্তনার জয় ধর্মনগরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ অভিযান শেষ করেছে ধর্মনগর। তবে এই জয় নিছক সান্তনার জয়। কেননা এক ম্যাচ বাকি থাকতেই বি গ্রুপ থেকে সিনিয়র স্টেট মীট প্লেট বিভাগের টুর্নামেন্টে আমবাসা ও বিলোনিয়া সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। বিলোনিয়া বিদ্যাপীঠ মাঠে খেলায় ধর্মনগর ১১৫ রানের ব্যবধানে গন্ডাছড়াকে পরাজিত করেছে। ধর্মনগর প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৩৭.১ ওভারে ১৪৬ রান সংগ্রহ করলে জবাবে গন্ডাছড়া ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ৩১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ‌ বিজয়ী দলের দানবীর সিং পাঁচ বলে পাঁচটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়।

এদিকে, সাব্রুমের ব্রজেন্দ্রনগর স্কুল গ্রাউন্ডের খেলায় আমবাসা ১০৯ রানের ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে আমবাসা ৪৮.৫ ওভার খেলে ৩৩০ রানে বিশাল স্কোর গড়ে তোলে। পাল্টা ব্যাট করতে নেমে বিলোনিয়া ২২১ রানে ইনিংস গুটিয়ে নেয় ৪৪.৪ ওভার খেলে। বিজয়ী দলের করন ত্রিপুরা তার অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব পায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top