News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিশ্চন্দ্রপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগে বিক্ষোভ
Image

হরিশ্চন্দ্রপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগে বিক্ষোভ

হরিশ্চন্দ্রপুর, ২৪ জুন (হি. স.) : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগ উঠল। কখনও পরিমাণে কম খাবার দেওয়া, আবার কখনও প্রকৃত শিশু ও মায়েদের খাবার না দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে কোনও কারণ না দেখিয়ে সেন্টার বন্ধ করে দেওয়া এবং মাঝেমধ্যেই নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণপাড়া এলাকায়। অভিযুক্ত ওই অঙ্গনওয়াড়ি কর্মীর নাম রুপাবানু পারভীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সেন্টার খুললে এলাকার বাসিন্দা এবং অভিভাবকরা সেখানে এসে সেন্টারের রুপাবানু পারভীন সহ অন্যান্য কর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভের খবর পেয়ে দুপুরবেলা সেন্টারে যান তিনি। সেখানে গিয়ে সমস্ত ঘটনা তদন্ত করে দেখেন রুপাবানু। যদিও তিনি সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

স্থানীয় বাসিন্দা আনোয়ারুল হকের অভিযোগ, নিয়মিত সেন্টার খোলা হয় না। সপ্তাহে বেশিরভাগ দিনই খিচুড়ি দেওয়া হয়।। খাবার নিম্নমানের এবং পরিমাণে কম দেওয়া হয়। যদিও এ ব্যাপারে সুসংগত শিশু বিকাশ প্রকল্পের হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের আধিকারিক আব্দুস সাত্তার বলেন, ঘটনার কথা শুনে আমি ওই এলাকায় গিয়েছিলাম। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রমাণিত হলে ব্যবস্থা গ্রহণ হবে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top