News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুষ্ঠু ও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য  নির্বাচন কমিশনের দারস্থ বিরোধীরা
Image

সুষ্ঠু ও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য  নির্বাচন কমিশনের দারস্থ বিরোধীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন: সামনেই রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম দলের নেতৃত্বরা। এদিন সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন মানিক দে।

তিনি বলেন, সামনেই রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে শাসকদল বিজেপি হামলা হুজ্জতি সংঘটিত করে বিরোধী দলের কর্মীদের প্রভাবিত করার চেষ্টা করবে বলে, ধারণা করছেন তারা। বাম নেতৃত্ব মানিক দে বলেন, রাজ্যে এখন শান্তির পরিবেশ নেই। শাসক শিবির দ্বারা প্রায়শই আক্রমণের শিকার হচ্ছেন বিরোধীরা। পঞ্চায়েত নির্বাচনে যাদেরকে প্রার্থী দেওয়া হবে বলে দল ভাবছে তাদের বাড়িঘরে গিয়ে বেশ কিছু জায়গায় তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাম নেতৃত্ব। তাই পঞ্চায়েত নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য রাজ্য ইলেকশন কমিশনারের নিকট তিনি দাবি জানিয়েছেন।

পাশাপাশি তিনি রাজ্য নির্বাচন কমিশনারের কাছে আরো বলেন, বিগত নির্বাচনগুলি থেকে পাওয়া অভিজ্ঞতার ভিত্তিতে ধারণা করা যাচ্ছে এই নির্বাচনেও ব্লক এলাকা গুলিতে বিভিন্ন রকম সন্ত্রাসের চেষ্টা করবে শাসকদল বিজেপি। তাই সেসব ক্ষেত্রেও যেন নিরাপত্তা সুনিশ্চিত করা যায় তার দাবি জানিয়েছেন বাম নেতৃত্ব।

Releated Posts

ইয়াবা পাচার মামলায় তিন দোষীর ২০ বছরের সশ্রম কারাদণ্ড, এক লক্ষ টাকা করে জরিমানা

আগরতলা, ১০ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্যের ঘটনায় ইয়াবা পাচার মামলায় তিন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে কঠোর সাজা…

ByByReshmi Debnath Jun 10, 2026

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top