News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত এমবিবি কলেজ, রক্তাক্ত এক 
Image

ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত এমবিবি কলেজ, রক্তাক্ত এক 

আগরতলা, ২৪ জুন: কলেজের ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে এবিভিপি ও টিএসএফ দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে এমবিবি কলেজ চত্বর। তাতে গুরুতর আহত হয়েছেন টিএসএফের ছাত্র খরাং দেব্বর্মা।বর্তমানে সে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার বিবরণে টিএসএফের জনৈক ছাত্র জানিয়েছেন , মহারাজা বীরবিক্রম কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে। সেই ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে এবিভিপি ও টিএসএফের ছাত্রদের মধ্যে মারপিট শুরু হয়েছিল। তাতে গুরুতর আহত হয়েছেন টিএসএফের এক ছাত্র খরাং দেব্বর্মা। বর্তমানে সে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে টিএসএফ ছাত্র সংগঠন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্হলে ছুটে গিয়েছে পুলিশ। তাঁদের অভিযোগ, মারপিটের ঘটনা এমবিবি কলেজের প্রিন্সিপালের সামনে হয়েছে। কিন্তু প্রিন্সিপাল কোন ব্যবস্থা গ্রহণ করছে না। পরর্বতীতে সংগঠনের এক প্রতিনিধি দল প্রিন্সিপালের সাথে দেখা করেছেন। 

কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন, ছাত্রছাত্রীদের কলেজে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে এবিভিপি ও টিএসএফ দুই ছাত্র সংগঠনের মধ্যে মারপিট হয়েছে। তাতে এক ছাত্র গুরুতর আহত হয়েছে। সাথে সাথে পুলিশকে খবর পাঠানো হয়েছে।এদিন তিনি বলেন, নতুন ছাত্র ছাত্রীদের মার্গদর্শনের জন্য কলেজে যথেষ্ট শিক্ষক শিক্ষিকা রয়েছেন। আলাদা করে কোনো সংগঠনকে মার্গদর্শন করার প্রয়োজন নেই।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top