News Flash

Image

নিখোঁজ মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধার 

আগরতলা, ২৪ জুন: নিখোঁজ মহিলার পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। পানিসাগর উত্তর দেওছড়া এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছেন, বৃদ্ধা মানসিক ভাবে অসুস্থ ছিলেন। কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায় নি বলে জানান তিনি। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে স্হানীয় মানুষ পানিসাগর উত্তর দেওছড়া এলাকার পাশের জঙ্গল থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। স্হানীয়রা জঙ্গলে প্রবেশ করে পচাগলা একটি দেহ দেখতে পেয়েছেন। সাথে সাথে তাঁরা পুলিশকে  খবর পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করে নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে।মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, পুলিশী তদন্তে জানা গিয়েছে জঙ্গল থেকে জ্যোৎস্না চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি পাঁচদিন আগে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করার পর তাঁর হদিস পাওয়া যায়নি। আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বৃদ্ধ মহিলা দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top