News Flash

  • Home
  • দেশ
  • দেশ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঐকমত্য : প্রধানমন্ত্রী
Image

দেশ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঐকমত্য : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): দেশ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঐকমত্য। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “সরকার চালানোর জন্য সংখ্যাগরিষ্ঠাতার প্রয়োজন। কিন্তু একটি দেশ চালানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ঐকমত্য।” প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর সরকার চায়, প্রত্যেককে একসঙ্গে নিয়ে ও সংবিধানের পবিত্রতা বজায় রেখে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে।

অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হওয়ার আগে সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে এবং দেশের সেবায় ও প্রত্যেককে একসঙ্গে নিয়ে মানুষের আশা আকাঙ্খা পূরণ করার উদ্দেশে অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হয়েছে।

প্রধানমন্ত্রীর কথায়, স্বাধীনতার পর এই প্রথম সাংসদরা নতুন সংসদ ভবনে শপথ নিচ্ছেন। এবারের লোকসভা ভোট অন্যতম উল্লেখযোগ্য কারণ, স্বাধীনতার পর থেকে এই দ্বিতীয়বার দেশের মানুষ কোনও সরকারকে তৃতীয়বারের জন্য দেশ সেবার এবং সরকার গঠনের সুযোগ দিলেন। গণতন্ত্রের সম্মান বজায় রেখে বিরোধীরা সুষ্ঠুভাবে সরকার চালাতে উপযুক্ত পদক্ষেপ নেবেন বলে তিনি জানান।

Releated Posts

এক্সিট পোল ও রেকর্ড ভোটে ইঙ্গিত ‘পরিবর্তন’-এর? ৫০ বছরে তৃতীয় শাসন বদলের জল্পনা

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অধিকাংশ এক্সিট পোল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জয়ের পূর্বাভাস দিলেও, বিশ্লেষকদের…

ByByNews Desk Apr 30, 2026

ভোট গণনার আগে নতুন ব্যবস্থা: কিউআর কোডভিত্তিক পরিচয়পত্র চালু করল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তা জোরদার করতে কিউআর…

ByByNews Desk Apr 30, 2026

লজিস্টিক খরচ ৯ শতাংশে নামবে: নিতিন গড়করি

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): দেশের সড়ক অবকাঠামোর দ্রুত উন্নয়নের ফলে ভারতের লজিস্টিক খরচ কমে ৯ শতাংশে নেমে আসবে…

ByByNews Desk Apr 30, 2026

বঙ্গ ভোটে পুলিশের ‘নতুন বডি ল্যাঙ্গুয়েজ’ই পরিবর্তনের ইঙ্গিত: দিলীপ ঘোষ

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের কর্মীদের ‘নতুন বডি ল্যাঙ্গুয়েজ’ই রাজ্যে আসন্ন শাসন পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top