News Flash

Image

ধর্মনগরে বিশেষ রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুন: বিশ্ব রক্তদান দিবস ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে পালিত হল। এই রক্তদান দিবস হচ্ছে কার্ল ল্যান্ড স্টেইনারের জন্মদিন পালন। এই উদ্দেশ্যে ধর্মনগর ভ্যালেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এক অনুষ্ঠানের আয়োজন করে।

উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি চম্পু সোম, সম্পাদিকা অনিতা নাথ, উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারী রাজ্যশ্রী নাগ সহ বিভিন্ন কর্মকর্তারা। এই অনুষ্ঠানে মোট ৫০ জন রক্তদাতাকে বিশেষ সংবর্ধনাতে সম্মানিত করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের যারা এনএসএস এর কাজে জড়িত এবং মহাবিদ্যালয়ের এনএসএসের ছাত্রছাত্রীরা এই রক্তদান সেবায় যোগদান করে। যিনি এই অনুষ্ঠানে সবচেয়ে বেশিবার রক্ত দিয়েছেন তিনি ৫৬ বার রক্তদান করেছেন এবং যিনি ন্যূনতম রক্তদান করেছেন তিনিও ৩৫ বার এই মহামূল্যবান রক্ত দান করেছেন। যারা  এই অনুষ্ঠানে রক্ত দান করেছেন তারা প্রত্যেকেই পূর্বে বহুবার রক্তদান করেছেন কোন নতুন ডোনার এই অনুষ্ঠানে রক্তদান করেননি বলে জানান সম্পাদিকা অনিতা নাথ।

Releated Posts

জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব

আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…

ByByReshmi Debnath Jun 19, 2026

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী, চাইল্ডলাইনের তৎপরতায় আটকানো হলো বিয়ে

কৈলাসহর, ২০ জুন : যে বয়সে একজন কিশোরীর স্কুলে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই তাকে…

ByByReshmi Debnath Jun 19, 2026

রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য

আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top