News Flash

  • Home
  • খেলা
  • বিশ্ব অলিম্পিক দিবস পালিত 
Image

বিশ্ব অলিম্পিক দিবস পালিত 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: ২৩ শে জুন গোটা দেশ ব্যাপী বিশ্ব অলিম্পিক দিবস পালিত হয়। ১৮৯৪ সালের প্যারিসে প্রথম বিশ্ব অলিম্পিক কমিটি গঠিত হয়েছিল। ১৯৪৮ সালে বিশ্ব অলিম্পিক দিবস হিসেবে ২৩ জুন দিনটিকে স্বীকৃতি দেওয়া হয়।

রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। বিশ্ব অলিম্পিক দিবস উপলক্ষে রবিবার এিপুরা অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে সকালে রবীন্দ্র ভবনে সামনে থেকে রেলি অনুষ্ঠিত হয়।  রেলিতে উপস্থিত ছিলেন এিপুরা অলিম্পিক এসোসিয়েশন চেয়ারম্যান রতন সাহা, সাধারণ সম্পাদক সুজিত রায়, সভাপতি বিশ্বেশ্বর নন্দী, দীপা কর্মকার,  রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ সহ আরো অন্যান্যরা।

মূলত খেলোয়ারদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যকে সামনে রেখে এবং আসন্ন অলিম্পিক প্রতিযোগিতায় যাতে রাজ্যের খেলোয়াড়রা অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্য নিয়েই আজকের এই বিশ্ব অলিম্পিক দিবসের রেলি অনুষ্ঠিত হয়। রেলিতে অংশগ্রহণ করেছেন রাজ্যের বিভিন্ন খেলোয়াড়রাও।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top