News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাবলিশার্স এন্ড বুকসেলার অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, গঠিত হল নতুন কর্মসমিতি
Image

পাবলিশার্স এন্ড বুকসেলার অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, গঠিত হল নতুন কর্মসমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রবিবার পাবলিশার্স এন্ড বুকসেলার অ্যাসোসিয়েশন বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  আগরতলা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত চক্রবর্তী এবং পশ্চিম জেলার  জেলা সভাধিপতি হরিদুলাল আচার্জী সহ অন্যান্যরা।

এদিন উপস্থিত অতিথীরা প্রদীপ প্রজনন করে এই বার্ষিক সম্মেলনের শুভ সূচনা করেন। এদিনের এই বাসক সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্বাগত ভাষণ রাখেন সংগঠনের সভাপতি তথা পারুল প্রকাশনীর কর্ণধার গৌরদাস সাহা। তিনি বলেন ছোট বড় সব প্রকাশকের স্বার্থ রক্ষা করাই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। পাবলিশার্স এবং বুক সেলারর্সদের সুবিধা-অসুবিধা লক্ষ্য রাখা এবং তাদের দাবি-দাওয়া গুলি সরকারের পৌঁছে দেওয়াই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য বলে জানান তিনি।

এদিনের এই সম্মেলনে অ্যাসোসিয়েশনের পুরনো কমিটি নতুন কর্মসমিতি গঠন করা হয়। গুরু দার সাহা এবং রাখাল মজুমদার সংগঠনের সভাপতি ও সম্পাদক রূপে পুণনির্বাচিত হয়েছেন এদিন। এছাড়াও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুদামচন্দ্র সাহা। সহ-সম্পাদক পদে দেবাশীষ পাল, কোষাধ্যক্ষ পদে বিশ্বনাথ রায় নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য সদস্যরা হলেন জয়জিৎ সাহা, বিক্রম সাহা, অজয় কুমার রায়, স্বপন রায়, রাজীব দত্ত ও বিমল বিকাশ সাহা।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top