News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরের একাধিক বিদ্যালয় বিদ্যাজ্যোতির আওতায় ইংলিশ মাধ্যমের রূপান্তরিত হওয়ায় বিপাকে বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীরা
Image

কৈলাসহরের একাধিক বিদ্যালয় বিদ্যাজ্যোতির আওতায় ইংলিশ মাধ্যমের রূপান্তরিত হওয়ায় বিপাকে বাংলা মাধ্যমের ছাত্র-ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ জুন:  রাজ্য সরকার রাজ্যের বেশ কিছু বাংলা মাধ্যম স্কুলকে ইংরেজি মাধ্যম স্কুলে উন্নীত করায় বাংলা মাধ্যমে পড়াশোনা করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন। পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে কৈলাসহরের ছাত্র-ছাত্রীদের বাংলা মাধ্যমে পড়াশোনা করতে হলে কম করেও ৮-১০ কিলোমিটার পথ অতিক্রম করে বাংলা মাধ্যম স্কুল খুঁজে নিতে হচ্ছে। অবিলম্বে এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠতে শুরু করেছে।

একমাত্র দ্বাদশমান স্কুল টিলাবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে ইংরাজি মাধ্যম স্কুলে পরিনত করায় সমস্যা ডেকে এনেছে ছাত্রছাত্রীদের পড়াশোনায়।  অনেক পড়ুয়া মেধাবী ও যোগ্যতা পরিচয় রাখে।সরকারই তাদের পড়াশোনায় মনোবলে আঘাত হানে।টিলাবাজার দ্বাদশ শ্রেণি স্কুলকে ইংরাজি মাধ্যম করে নিয়েছে।  মাগুরউলি বা হিরাছড়া বা ডেপাছড়া থেকে শহরের দুরত্ব কমকরেও দশ কিলোমিটার, রাস্তাও বেহাল। প্রতিদিন দশ  কিমি রাস্তা  হাঁটতে হবে।

এপ্রসঙ্গে জেলা শিক্ষা উপ অধিকর্তা প্রশান্ত কিলিকদারের সঙ্গে কথা বললে তিনি জানান বিষয়টি তাদের নজরে রয়েছে। তিনি বলেন আমরাও খোঁজ নিচ্ছি আর কোন স্কুলকে দ্বাদশ শ্রেণিতে উন্নতি করা যায়। বিধায়ক বীরজিত সিনহা এই বিষয়ে বলেন আমি আগরতলায়   শিক্ষা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব। কথা বলব শিক্ষা অধিকর্তার সাথে। এইবিষয়ে একই কথা বলেন শাসকদলীয় নেতা তথা পুরপরিযদ ভাইস চেয়ারম্যান নীতিশ দে। মুখ্যমন্ত্রী শিক্ষার দায়িত্ব পালন করেছেন। স্থানীয়  অভিভাবকদের তরফ থেকে বিষয়টি শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Releated Posts

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার…

ByByReshmi Debnath Apr 28, 2026

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top