ক্রীড়া প্রতিনিধি , আগরতলা ।। রাজ্য যোগা দল রওয়ানা হলো, মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। আগামী ২৫ জুন থেকে ২৭ জুন পর্যন্ত মধ্যপ্রদেশের ইন্দোর অনুষ্ঠিত হতে চলছে জাতীয় যোগাসন প্রতিযোগিতা l এই প্রতিযোগিতাকে সামনে রেখে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩১ জন প্লেয়ার এবং পাঁচ জন অফিসিয়াল নিয়ে রাজ্য যোগা দল রেলপথে মধ্যপ্রদেশ ইন্দোর-এর উদ্দেশ্যে রেলপথে শনিবার রওয়ানা হলো l রাজ্য দলের যোগা খেলোয়াড়রা হলো: দিশান্ত সেন, স্বস্তিকা দাস, প্রগতি ভট্টাচার্য , রাজদীপ দেব, তিতাস দেবনাথ, ধৃতি দেবনাথ, নিম্রিতা সাউ, কৃতিকা দত্ত, মিথি দেবনাথ, অন্বেষা দেব, অঙ্কিতা দেবনাথ, রেশমি সেন. তৃষা চৌধুরী, তুহিনা মহাজন, শুভদীপ ভৌমিক, মোয়ান দেবনাথ, দেবজিত পাল, অভ্রনীল সাহা, শ্রীকান্ত দাস, পরিণীতা রয়, অর্পিতা দাস, শুভজিৎ বণিক, বিজয় পাল, রোনাল দেববর্মা, সুস্মিতা দেবনাথ, পূজা সাহা, তৃষা দাস , পূর্ণিমা দাস , ধারা সূত্রধর। কোচ শম্ভু চক্রবর্তী ও জাগৃতি চক্রবর্তী এবং টিম ম্যানেজার তাপসী পাল। সংস্থার সচিব সমীর সাহা এক বিবৃতিতে বিস্তারিত জানিয়ে জাতীয় আসরে খেলোয়ারদের শুভেচ্ছা কামনা করেছেন।

জাতীয় যোগাসন প্রতিযোগিতা ইন্দোরে ৩৬ সদস্য বিশিষ্ট রাজ্য দলের রওয়ানা
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















