News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে ইডি, জরুরি শুনানির আর্জি
Image

কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে ইডি, জরুরি শুনানির আর্জি

নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জরুরি ভিত্তিতে মামলার শুনানির অনুমতি চাওয়া হয়েছে ইডি-র পক্ষ থেকে। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের জামিনের বিরোধিতা করে শুক্রবার ইডির কৌঁসুলি এএসজি এসভি রাজু দিল্লি হাইকোর্টে বলেছেন, ট্রায়াল কোর্টের আদেশ এখনও আপলোড করা হয়নি এবং শর্তগুলিও অজানা।

এএসজি রাজু দিল্লি হাইকোর্টকে জানিয়েছেন, তদন্তকারী সংস্থাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন আবেদনের বিরোধিতা করার সম্পূর্ণ সুযোগ দেওয়া হয়নি। এএসজি এসভি রাজু হাইকোর্টে অনুরোধ করেছেন, জামিনের রায় স্থগিত করা হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব বিষয়টির শুনানি হোক। ইডি-র জরুরি ভিত্তিতে শুনানির আর্জি মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট।

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিল ইডি। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। ইডি কেজরির জামিন ৪৮ ঘণ্টা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল। যা গ্রাহ্য হয়নি। বিচারক ন্যায় বিন্দু কেজরিকে জামিন দেন। শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top