News Flash

Image

করিমগঞ্জে ১০ তম আন্তর্জাতিক যোগ দিবস পালন

করিমগঞ্জ (অসম) ২১ জুন (হি.স.) : শুক্রবার ১০ তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে করিমগঞ্জে । এই উপলক্ষে করিমগঞ্জ জেলার মূল অনুষ্ঠান করিমগঞ্জের স্টিমারঘাট রোডস্থিত নীলমনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের পাশে থাকা আইডব্লুউএআই বা ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষের গুদাম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় আয়ুষ মিশন দ্বারা আয়োজিত এবং করিমগঞ্জ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য সমিতির সহযোগিতায় শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন।

এতে আসাম রাজ্যিক পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, করিমগঞ্জ জেলা পরিষদের সিইও লক্ষীনন্দন শহরিয়া, অতিরিক্ত আয়ুক্ত রংবামন টেরন, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক সুমনা নাইডিং, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের ডিপিএম হানিফ মোহম্মদ কৌশর আলম, ডিএমই সুমন চৌধুরী, আয়ুষ বিভাগের জেলা নোডাল অফিসার জামাল আহমেদ চৌধুরী প্রমুখ যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি, অনুষ্ঠানে করিমগঞ্জের যোগাসন ট্রেনিং সেন্টার, মহর্ষি যোগা বিদ্যালয়, পতাঞ্জলি যোগা সমিতি ও নেতাজি ব্যায়াম সংঘের যোগা প্রশিক্ষক, ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এতে “নিজের ও সমাজের জন্য যোগাসন” এই থিম নিয়ে অনুষ্ঠিত যোগ দিবসের এই অনুষ্ঠানে সকাল ৭টা থেকে জেলা আয়ুক্ত সহ উপস্থিত সবাই যোগ প্রশিক্ষকদের তদারকিতে যোগাসনের বিভিন্ন আসন, মুদ্রা ইত্যাদির চর্চা করেন।

অনুষ্ঠানে জেলা আয়ুক্ত সুস্থ মন ও সবল শরীর গড়ে তোলার জন্য সবাইকে নিয়মিত যোগাভ্যাস করার আহ্বান জানান। পাশাপাশি তিনি শরীর নিরোগ রাখতে যোগাসনের ভূমিকা অপরিসীম বলে বর্ণনা করেন। তাই তিনি যোগাভ্যাসের বার্তা সীমিত পরিসরে সীমাবদ্ধ না রেখে সমগ্র সমাজে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান। এদিনের অনুষ্ঠানের শেষ পর্যায়ে গত ১৬ জুন তারিখে জেলা গ্রন্থাগার ভবনে অনুষ্ঠিত যোগাসন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়। এতে এ গ্রুপে-প্রথম দেবজ্যোতি রায়, দ্বিতীয় সপ্তর্ষি দাস, তৃতীয় সমৃদ্ধি দাস। বি গ্রুপে-প্রথম পলক কুরি, দ্বিতীয় পূর্বা দাস, তৃতীয় কৃতিকা দাস। সি গ্রুপে-প্রথম তাপস নমঃশূদ্র, দ্বিতীয় বিজয়া তালাপত্র, তৃতীয় কুঞ্জমালা বর্মন এবং ডি গ্রুপে প্রথম সীমা মালাকারের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top