News Flash

  • Home
  • দেশ
  • জন্মদিনে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি, শুভেচ্ছা মোদী-রাজনাথের
Image

জন্মদিনে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি, শুভেচ্ছা মোদী-রাজনাথের

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): জন্মদিনে জগন্নাথ দেবের আরাধনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার সকালে দিল্লির জগন্নাথ মন্দিরে যথোচিত ধর্মীয় মর্যাদায় মহাপ্রভু জগন্নাথ দেবের পূজার্চনা করেছেন রাষ্ট্রপতি মুর্মু।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৬৬-তম জন্মদিন। বিশেষ এই দিনে রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “রাষ্ট্রপতিজিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। দেশের প্রতি তাঁর অনুকরণীয় সেবা ও উৎসর্গ আমাদের সকলকে অনুপ্রাণিত করে। দরিদ্র ও প্রান্তিকদের সেবা করার জন্য তাঁর প্রজ্ঞা এবং দৃঢ়তা শক্তিশালী পথপ্রদর্শক শক্তি। তাঁর জীবনযাত্রা কোটি কোটি মানুষকে আশা প্রদান করে। অক্লান্ত প্রচেষ্টা এবং দূরদর্শী নেতৃত্বের জন্য সর্বদা তাঁর কাছে ভারত কৃতজ্ঞ থাকবে।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুভেচ্ছা-বার্তায় জানিয়েছেন, রাষ্ট্রপতিজির অন্তর্দৃষ্টি ও তাঁর অবদান থেকে গভীরভাবে উপকৃত হয়েছে ভারত। আমাদের সমাজের দরিদ্র ও দুর্বল শ্রেণীর কল্যাণ ও ক্ষমতায়নের জন্য তাঁর আবেগ প্রশংসনীয়। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top