News Flash

Image

জুলাই থেকে ফের চলবে গরিব রথ এক্সপ্রেস : এনএফ রেলওয়ে

গুয়াহাটি, ২০ জুন (হি.স.) : আগামী জুলাই থেকে দুই জোড়া গরিব রথ এক্সপ্রেসের পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। এই ট্রেনগুলি আগরতলা-কলকাতা এবং গুয়াহাটি-কলকাতার মধ্যে নিজ নিজ গন্তব্যস্থানের জন্য নির্ধারিত দিনগুলিতে চলবে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন। প্রেস বার্তায় সব্যসাচী দে জানান, ট্রেন নম্বর ১২৫০২ আগরতলা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস আগামী ৩ জুলাই থেকে প্রত্যেক বুধবারে চলবে। ট্রেনটি আগরতলা থেকে ৭:৩৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৪:৩০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে।

একইভাবে ট্রেন নম্বর ১২৫০১ কলকাতা-আগরতলা গরিব রথ এক্সপ্রেস ৭ জুলাই থেকে প্রত্যেক রবিবার কলকাতা থেকে ২১:৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে মঙ্গলবার ০৫:১৫ ঘণ্টায় আগরতলা পৌঁছবে। ট্রেনগুলি নিজ নিজ গন্তব্যস্থানের জন্য ধর্মনগর, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, কাটোয়া জংশন, ব্যান্ডেল জংশন ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে।

এছাড়া জানান, ট্রেন নম্বর ১২৫১৮ গুয়াহাটি-কলকাতা গরিব রথ এক্সপ্রেস আগামী ৬ জুলাই থেকে প্রত্যেক শনিবার চলবে। ট্রেনটি গুয়াহাটি থেকে ২১:০০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৪:৩০ ঘণ্টায় কলকাতা পৌঁছবে। একইভাবে ট্রেন নম্বর ১২৫১৭ কলকাতা-গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস ৪ জুলাই থেকে প্রত্যেক বৃহস্পতিবার কলকাতা থেকে ২১:৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৬:১৫ ঘণ্টায় গুয়াহাটি পৌঁছবে। ট্রেনগুলি নিজ নিজ গন্তব্য স্থানের জন্য গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, কাটোয়া জংশন, ব্যান্ডেল জংশন ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে।

যাত্রীদের সুবিধার জন্য ওই ট্রেনগুলিতে ১৬টি এসি-৩ টিয়ার ইকোনমি কোচ থাকবে বলে জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top